২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র উদ্ধারে চট্টগ্রামে অভিযান

অস্ত্র ও মাদক উদ্ধারে নগরীতে তিনদিনব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2011, 09:35 AM

Updated : 24 Aug 2022, 05:29 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ত্র ও মাদক উদ্ধারে নগরীতে তিনদিনব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। বুধবার থেকে শুরু হওয়া এ অভিযান চলবে শুক্রবার পর্যন্ত। সিএমপির উপ-কমিশনার (ডিসি, উত্তর) আমেনা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দেশব্যাপী বিশেষ অভিযানের অংশ হিসেবে অস্ত্র ও মাদক বিরোধী এই অভিযান পরিচালিত হচ্ছে। তিনি বলেন, সা¤প্রতিক সময়ে যেসব অপরাধী জামিনে বেরিয়ে এসেছে তারা আবারো অস্ত্র সংগ্রহ করছে। এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। জামিনে বেরিয়ে আসা সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে জানিয়ে আমেনা বেগম বলেন, পাশাপাশি ছিনতাইসহ অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা জড়িত তাদেরও গ্রেপ্তারে অভিযান চলবে। সিএমপি’র ডবলুমরিং অঞ্চলের সহকারী কমিশনার (এসি) তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এবারের অভিযানে অস্ত্র উদ্ধারের বিষয়ে বিশেষ জোর দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/১৫৩০ ঘ.