নারায়ণগঞ্জ, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীকে উত্ত্যক্ত করায় এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী হাকিম এ টি এম শরিফুল আলম এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত পাপ্পু মিয়া (২৫) রূপগঞ্জের পশ্চিমগাঁও এলাকার আব্ ুবক্কর মিয়ার ছেলে।
রূপগঞ্জ থানার ওসি মুজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কিছুদিন ধরে উপজেলার পশ্চিমগাঁও এলাকায় বসবসারত এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলো পাপ্পু।
ওই ছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে পাপ্পুকে হাতেনাতে আটক করে পুলিশ। পরে হাকিম ডেকে তাকে সাজা দেওয়া হয় বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৯১৯ ঘ.
bdnews24