সিরাজগঞ্জ, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নকে দু’ভাগ করে নতুন আরেকটি ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে। ১৬টি গ্রাম নিয়ে গঠিত নতুন এ ইউনিয়নের নাম ‘কয়ড়া ইউনিয়ন পরিষদ’।
গত ২০ ডিসেম্বর সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এ ইউনিয়ন গঠন করা হয় বলে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কার্যালয়ের দায়িত্ব থাকা শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন জানান।
এ নিয়ে ইউনিয়নের সংখ্যা বেড়ে উল্ল¬াপাড়ায় ১৪টি এবং জেলার ৮৩টি হলো।
সরকারের এ ঘোষণার পর কয়ড়াবাসী দোয়া ও মিলাদ মাহফিল করে সন্তোষ জানিয়েছেন। তবে ক্ষোভ প্রকাম করেছেন পূর্নিমাগাঁতী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রবিউল করিম সেলিম।
তিনি বলেছেন, সরকারি এ সিদ্ধান্তের প্রতিবাদে প্রয়োজনে হাইকোর্টে যাবেন তিনি।
নতুন ইউনিয়নে অর্š-ভুক্ত গ্রামগুলো হলো- চুড়–ইমুড়ি, দাদপুর, মানিকদহ, ভাগলগাছা, ডুমুরলাম, হোড়পাড়া, সরাতেল, রতনদিয়ার, হরিষপুর, খামারপাড়া, নগরকান্দা, চরপাড়া, দত্তপাড়া, বুড়াপুর, ভাগলপুর বাজারপাড়া ও আঘকয়ড়া।
১৪ দশমিক ৭৫ বর্গকিলোমিটার এলাকা নিয়ে গঠিত পূর্ণিমাগাঁতী ইউনিয়নের গ্রামের সংখ্যা ছিলো ৫২টি। জনসংখ্যা প্রায় ২৮ হাজার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৮৫২ ঘ.
bdnews24