২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জলদস্যুতা প্রতিবেদনের’ প্রতিবাদ জানিয়েছে ঢাকা

সাগরে জলদস্যুতা নিয়ে বাংলাদেশ সম্পর্কে ইন্টারন্যাশনাল ম্যারিটাইম ব্যুরোর (আইএমবি) প্রতিবেদনের জোরালো প্রতিবাদ জানিয়েছে ঢাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2011, 03:14 PM

Updated : 24 Aug 2022, 05:27 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাগরে জলদস্যুতা নিয়ে বাংলাদেশ সম্পর্কে ইন্টারন্যাশনাল ম্যারিটাইম ব্যুরোর (আইএমবি) প্রতিবেদনের জোরালো প্রতিবাদ জানিয়েছে ঢাকা। সোমবার অতিরিক্ত পররাষ্ট্র সচিব মোহাম্মদ খুরশিদ আলম সাংবাদিকদের বলেন, “বাংলাদেশে জলদস্যুতা নিয়ে যেভাবে বর্ণনা দেওয়া হয়েছে তার প্রতিবাদ জানিয়ে আইএমবিকে স¤প্রতি আমরা একটি চিঠি পাঠিয়েছি।” ‘তদন্ত ছাড়াই’ কুয়ালালামপুর ভিত্তিক এ সংস্থা বাংলাদেশের জলসীমায় জলদস্যুতার ঘটনার কথা বলেছে। খুরশিদ আলম বলেন, “জাতিসংঘ সমুদ্র আইনে (ইউএনসিএলওএস) স্বাক্ষরকারী দেশগুলোর একটি বাংলাদেশ। এ আইনে যে ঘটনাকে জলদস্যুতা বলা যেতে পারে তেমন কোনো ঘটনা বাংলাদেশে ঘটেনি।” ইউএনসিএলওএস-এ বলা হয়েছে, গভীর সমুদ্রে অর্থাৎ ঊপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল দূরে বা তার বাইরে কোনো দুর্ঘটনা ঘটলে সেটা জলদস্যুতা বলে বিবেচিত হবে। “আইএমবি যে ঘটনাগুলোর কথা বলেছে সে বিষয়গুলোর একটিও তদন্ত করে দেখেনি তারা এবং বাস্তব পরিস্থিতি দেখার জন্য বাংলাদেশে আসার জন্য আমরা তাদের প্রতি আহ্বান জানিয়েছি,” বলেন অতিরিক্ত পররাষ্ট্র সচিব। তিনি বলেন, “প্রতিবেদনে অন্তত দুটি ঘটনা উল্লেখ করা হয়েছে যাতে বলা হয়েছে চট্টগ্রামে জাহাজে দস্যুতা হয়েছে। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে, ওই জাহাজগুলোর কোনোটি কখনোই বাংলাদেশে আসেনি।” “চিঠিতে আমরা সব তথ্য-প্রমাণ সংযুক্ত করে দিয়েছি,” যোগ করেন তিনি। অতিরিক্ত সচিব বলেন, জাহাজে জলদস্যুতা নিয়ে এ ধরনের অসত্য প্রতিবেদনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে। এছাড়া বাণিজ্যের ক্ষেত্রেও এর নেতিবাচক প্রভাব রয়েছে। তিনি জানান, ভারতের পশ্চিমের বন্দরগুলোতে প্রতিবার যাতায়াতের জন্য জাহাজ প্রতি পাঁচশ ডলার চার্জ ধরতো ইন্সুরেন্স কোম্পানিগুলো। কিন্তু জলদস্যুতাপ্রবণ এলাকা হওয়ায় বর্তমানে তারা এ হার বাড়িয়ে দেড় লাখ ডলার করেছে। খুরশিদ আলম বলেন, “প্রতি বছর প্রায় দুই হাজার চারশ’ জাহাজ বাংলাদেশে আসে এবং এবছর বিদেশি জাহাজে মাত্র ১১টি ছোটোখাটো চুরি বা ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। কিন্তু বিদেশি জাহাজগুলোর অসত্য তথ্যের কারণে ভাবমূর্তি ক্ষুণœ হতে পারে এবং বাংলাদেশের জন্য চার্জের হার বাড়াতে পারে ইন্সুরেন্স কোম্পানিগুলো।” তিনি জানান, বিদেশি জাহাজের নিরাপত্তার জন্য উপকূলরক্ষী বাহিনী ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। খুরশিদ আলম বলেন, অনেক ক্ষেত্রে ঘটনার বেশ কয়েক ঘণ্টা পর চুরি বা ডাকাতির কথা জানায় জাহাজের লোকজন। “অনেক ক্ষেত্রে এমন হয়েছে যে, মাঝরাতে কোনো ঘটনা ঘটলে তারা চার থেকে পাঁচ ঘণ্টা পরে আমাদের নজরে এনেছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/২১০৫ ঘ.