২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইল-যশোর রুটে ২৪ ঘণ্টার বাস ধর্মঘট

সড়ক সংস্কারের দাবিতে নড়াইল-যশোর পথে সোমবার সকাল ৬টা থেকে থেকে ২৪ ঘণ্টার বাস ধর্মঘট পালন করছে পরিবহন শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2011, 11:48 AM

Updated : 24 Aug 2022, 05:28 PM

নড়াইল, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক সংস্কারের দাবিতে নড়াইল-যশোর পথে সোমবার সকাল ৬টা থেকে থেকে ২৪ ঘণ্টার বাস ধর্মঘট পালন করছে পরিবহন শ্রমিকরা। নড়াইল ও যশোর জেলার বাস-মিনিবাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা এ ধর্মঘট ডাকেন। ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদেক খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীর্ঘদিন মেরামত না করায় সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়ক সংস্কারের জন্য সড়ক ও জনপথ বিভাগকে বারবার অনুরোধ করা হলেও কাজ হয়নি। তাই বাধ হয়ে আমরা ধর্মঘট ডেকেছি।” ধর্মঘটের ফলে সকাল থেকে নড়াইল-যশোর রুটে কোনো বাস বা মিনিবাস চলাচল করেনি। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৫৩০ ঘ.