২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

ব্রাহ্মণবাড়িয়ায় টেম্পুর ভাড়া নিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2011, 11:21 AM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ব্রাহ্মণবাড়িয়া, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ায় টেম্পুর ভাড়া নিয়ে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। সংঘর্ষের কারণে সোমবার সকাল ১০টা থেকে আড়াইঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সরাইল থানার ওসি গিয়াস উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত ২টার দিকে খাটিহাতা গ্রামের আবদুর রউফ বিশ্বরোড মোড়ে কুট্টাপাড়া গ্রামের টেম্পু ড্রাইভার মুর্শেদ মিয়াকে তার টেম্পু নিয়ে সরাইল যেতে বলেন। মুর্শেদ ৫০ টাকা ভাড়া চাইলে রউফ তাকে মারধর করেন। এর জেরে সোমবার সকাল ১০টা থেকে খাটিহাতা ও কুট্টাপাড়ার ৪/৫শ লোক দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ কর্মকর্তা আরো বলেন, ৪০/৫০ জন আহত হলেও পরিচয় জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৭১৮ ঘ.