২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাকরাইলে ১০ লাখ টাকা ছিনতাই

রাজধানীর কাকরাইল এলাকায় বর্ণালী ফেব্রিক্স লিমিটেড নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ১০ লাখ টাকা ছিনতাই করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2011, 11:07 AM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাকরাইল এলাকায় বর্ণালী ফেব্রিক্স লিমিটেড নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ১০ লাখ টাকা ছিনতাই করেছে সন্ত্রাসীরা। সোমবার দুপুর সোয়া ২টার দিকে ৭৯/৯ কাকরাইলে প্রতিষ্ঠানটির সামনে এ ঘটনা ঘটে। বর্ণালী ফেব্রিক্সের ব্যবস্থাপক তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শান্তিনগর বেসিক ব্যাংক থেকে তিনি এবং প্রতিষ্ঠানের হিসাবরক্ষক ইকবাল হোসেন ১০ লাখ টাকা তুলে রিকশা করে অফিসে ফিরছিলেন। “অফিসে নামার সময় তিনটি মটর সাইকেলে করে ছয় জন সন্ত্রাসী এসে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা করে। আমি বাধা দিলে তারা আমার পায়ের কাছে দুই রাউণ্ড গুলি ছুড়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। যাওয়ার সময় এক রাউণ্ড ফাঁকা গুলি করে।” রমনা থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/আরএ/১৬৫৭ ঘ.