২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা সিটি নির্বাচন: নজরদারিতে সন্ত্রাসীরা

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু করতে অন্তত দেড়শ’ সন্ত্রাসীকে নিবিড় গোয়েন্দা নজরদারিতে রেখেছে আইনশৃংখলা বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2011, 02:41 PM

Updated : 24 Aug 2022, 05:27 PM

কুমিল্লা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু করতে অন্তত দেড়শ’ সন্ত্রাসীকে নিবিড় গোয়েন্দা নজরদারিতে রেখেছে আইনশৃংখলা বাহিনী। কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মোখলেসুর রহমান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান। তিনি বলেন, এরা যেন কোনো প্রার্থীর হয়ে কাজ করতে না পারে সে ব্যাপারে বিশেষ গোয়েন্দা নজরদারি রয়েছে। এসপি জানান, কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় তালিকাভুক্ত সন্ত্রাসী ও অস্ত্রধারীর সংখ্যা কমপক্ষে দেড়শ’ জন। এদের কেউ কারাগারে এবং কেউ জামিনে রয়েছে। নির্বাচন উপলক্ষে পরিচালিত আইনশৃংখলা বাহিনীর চিরুনি অভিযানে জামিনে থাকাদের বেশিভাগকে গ্রেপ্তার করা যাচ্ছে না বলে জানান এই পুলিশ কর্মকর্তা। রিটারিং অফিসার আবদুল বাতেন জানান, “কোনো প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলার কিংবা কাউকে হুমকি দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ বা তথ্য প্রমাণ পেলে আমরা কঠোর ব্যবস্থা নেবো।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২০০০ ঘ.