সিরাজগঞ্জ, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ সদর উপজেলার ট্রাক উল্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শিয়ালকোল এলাকায় বিসিকের পেছনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল আলিম (৩৫) সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের দিয়ারবৈদ্যনাথ গ্রামের মহির উদ্দিনের ছেলে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) সেলিম আহমেদ জানান, সারটিয়া থেকে একটি ট্রাক শহরের দিকে আসার পথে ঘন কুয়াশার কারণে বিসিকের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আলিম মারা যায়।
লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩৫৫ ঘ.
bdnews24