২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডে বাসের ধাক্কায় এক সাইকেলচালক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2011, 07:05 AM

Updated : 24 Aug 2022, 05:27 PM

ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডে বাসের ধাক্কায় এক সাইকেলচালক নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায় । নিহত মো.ওয়াসিম (২০) রাজধানীর ইস্টার্ন প্ল¬াজার ‘সাফিয়া শাড়ি’ দোকানের কর্মচারী। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গার চরডাঙ্গা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। নিহতের ভাই জসিম উদ্দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, ওয়াসিম বাইসাইকেলে চালিয়ে কামরাঙ্গীর চরের বাসা থেকে দোকানে আসার পথে ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে সাইকেলকে ধাক্কা দেয়। গুরুতর আহত ওয়াসিমকে সকাল ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর ওয়াসিম মারা যায়। ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাস ও চালককে আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/১৩০৩ ঘ.