২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জানুয়ারিতে আবার শৈত্যপ্রবাহের আভাস

বর্তমান শৈত্যপ্রবাহটি কেটে যাওয়ার আভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, ডিসেম্বরে আর কোনো শৈত্যপ্রবাহ না হলেও জানুয়ারিতে দুই-একটি হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2011, 04:29 AM

Updated : 24 Aug 2022, 05:27 PM

ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর, কুষ্টিয়া, শ্রীমঙ্গলসহ রাজশাহী এবং রংপুর বিভাগের উপর দিয়ে বয়ে চলা মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহটি আরো দুয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার বিকালে অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মো. সাদিকুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রংপুর ও চট্টগ্রামের দুয়েক জায়গায় হালকা অথবা গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।” দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে জানিয়ে তিনি বলেন, “সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।” এছাড়া ডিসেম্বরে আর কোনো শৈত্যপ্রবাহের সম্ভাবনা না থাকলেও জানুয়ারিতে দুয়েকটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দেন তিনি। অধিদপ্তর জানায়, শনিবার দেশের সর্বনিু তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে যা ছিল ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে- ২৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া চট্টগ্রামে সর্বোচ্চ ২০ দশমিক ৩ এবং সর্বনিু ১২ দশমিক ৮, রংপুরে সর্বোচ্চ ১৭ দশমিক ৮ এবং সর্বনিু ৯ দশমিক ৪, খুলনায় সর্বোচ্চ ১৮ দশমিক ৫ এবং সর্বনিু ১১, বরিশালে সর্বোচ্চ ১৬ দশমিক ৫ এবং সর্বনিু ১১ দশমিক ৫ এবং সিলেটে সর্বোচ্চ ২৪ দশমিক ৫ এবং সর্বনিু ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিকে শনিবারে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ১৯ দশমিক ৫ এবং সর্বনিু ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/পিডি/এমআই/১০২৪ ঘ.