বাগেরহাট, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার দাকোপ উপজেলা থেকে পাচার হচ্ছে সন্দেহে তিনশ’ মণ গমসহ দুটি ট্রলার আটক করেছে কোস্টগার্ড।
শুক্রবার রাতে পশুর নদীর চালনা এলাকায় এ অভিযান চালানো হয়। তবে কাউকে আটক করা যায়নি।
শনিবার ওই গম খাদ্য অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে বলে কোস্টগার্ড জানিয়েছে।
মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার এম. সাঈদুর রহমান জানান, রাত ১১টার দিকে পাচারকারীরা কার্গো জাহাজ থেকে ট্রলারে করে গম পাচার করছে খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালায়।
কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে দুটি ট্রলারসহ তিনশ’ মণ গম আটক করা হয়, বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৬৫০ ঘ.
bdnews24