২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রাক চাপায় শিশু নিহত

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ট্রাকচাপায় এক শিশু নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2011, 11:47 AM

Updated : 24 Aug 2022, 05:27 PM

সিরাজগঞ্জ, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ট্রাকচাপায় এক শিশু নিহত হয়েছে। কাজিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন জানান, শুক্রবার দুুপুর ২টার দিকে চিলগাছা সেতুর উপর এ দুর্ঘটনায় নিহত আকাশ (৬) চিলগাছা গ্রামের দীপু তালুকদারের ছেলে। তিনি জানান, পিপুলবাড়ীয়া থেকে কাজিপুরগামী একটি ট্রাক সিরাজগঞ্জ-কাজিপুর সড়কে চিলগাছা সেতুর উপর আকাশকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৭৪৪ ঘ.