২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে বাক প্রতিবন্ধী গৃহবধূর লাশ উদ্ধার

মাদারীপুরের কালকিনিতে এক বাকপ্রতিবন্ধী গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2011, 11:25 AM

Updated : 24 Aug 2022, 05:27 PM

মাদারীপুর, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের কালকিনিতে এক বাকপ্রতিবন্ধী গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। কালকিনি থানার ওসি মো. শাহিন মণ্ডল জানান, শুক্রবার সকাল ১০টার দিকে এনায়েতনগর ইউনিয়নের দড়িরচর গ্রামের মাদ্রাসার পাশে একটি পুকুর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত হাওয়ারুন নেছা (৩৫) এনায়েতনগরের র দড়িরচর গ্রামের আচমত আলী সরদারের স্ত্রী। নিহত হাওয়ারুন এক ছেলের জননী। হাওয়ারুনের মা মজিরন নেছা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় দড়িরচর গ্রামে ফুপুর বাড়িতে যাওয়ার কথা বলে এনায়েতনগরের বাড়ি থেকে বের হয় সে। শুক্রবার সকালে দড়িরচর মাদ্রাসার পাশের পুকুর পাড়ে কাপড় দিয়ে ঢাকা লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। ওসি বলেন, “আপাতত এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে। পরবর্তী তদন্ত ও ময়না তদন্তের প্রতিবেদনে হত্যার আলামত পাওয়া গেলে মামলাটি হত্যা মামলা হিসেবে অন্তর্ভুক্ত হবে।” এদিকে রাজৈর উপজেলার টেকেরহাট এলাকার কুমার নদ থেকে শুক্রবার দুপুরে অজ্ঞাত এক শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। রাজৈর থানার ওসি নওশের আলী জানান, শুক্রবার দুপুরে হ্যামিলটন সেতুর নিচে কুমার নদে ভাসমান অবস্থায় মেয়ে শিশুটির লাশ উদ্ধার করা হয়। শিশুটির গায়ের রং কালো ও মুখমণ্ডল গোলাকার, বয়স আনুমানিক চার বছর। তার পরনে জিন্সের প্যান্ট ও গোলাপী রংয়ের সোয়েটার ছিলো। তিনি জানান, লাশটি কুমার নদের পূর্ব দিক থেকে ভেসে টেকেরহাট আসলে এলাকাবাসী দেখে পুলিশকে খবর দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৭২৫ ঘ.