২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ যুগ্মসচিবসহ ১১ কর্মকর্তার পদে রদবদল

জনপ্রশাসনের পাঁচজন যুগ্মসচিব ও ছয়জন উপসচিব পর্যায়ের কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2011, 11:13 AM

Updated : 24 Aug 2022, 05:25 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রশাসনের পাঁচজন যুগ্মসচিব ও ছয়জন উপসচিব পর্যায়ের কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে সোমবার এসব রদবদল করা হয়। যুগ্মসচিবদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) নাছিমা বেগমকে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক এবং ওএএসডি ড. নুরুন্নবী মৃধাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘সাপোর্ট টু ক্যাপাসিটি বিল্ডিং অব বাংলাদেশ ইকোনোমিক জোনস অথরিটি’ প্রকল্পের প্রকল্প পরিচালক নিয়োগ ও পদায়ন করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম ও এনজিও ব্যুরোর পরিচালক সুবীর কিশোর চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ওএসডি যুগ্ম-সচিব এসএম হারুন অর রশীদকে তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদে বদলি ও পদায়ন করা হয়েছে। উপসচিবদের মধ্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের জয়নাল আবেদীন মোল্লা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত আলম আরা বেগমকে ওএসডি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত উপসচিব দেলোয়ার হোসেনকে বাংলাদেশ স্টেশনারী অফিস মূদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের উপ-পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। ওইপদে কর্মরত উপসচিব নিতাই পদ দাসকে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব গোলাম শফিউদ্দীন এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপ-পরিচালক মোহাম্মদ সাঈদ নূর আলমকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৭০৮ ঘ.