ঝালকাঠী, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম)- নাশকতার পরিকল্পনা করার অভিযোগে গ্রেপ্তার ঝালকাঠী জেলা জামায়াতে ইসলামীর শূরা সদস্য মজিবুর রহমান এবং ছাত্রদল ও বিএনপির চার নেতাকর্মীকে জামিন দিয়েছে আদালত।
সোমবার বিকালে ঝালকাঠী জেষ্ঠ্য বিচারিক হাকিম আবু জাফর মোহাম্মদ নোমান তাদের জামিন আবেদন মঞ্জুর করেন বলে জানান গ্রেপ্তারকৃতদের আইনজীবী নাসিমুল হাসান নাসিম।
জামিন পাওয়া বাকি চারজন হলেন- ছাত্রদলের পৌর শাখার সাধারণ সম্পাদক মো. শাহিন খান, ওয়ার্ড শাখার সম্পাদক রফিকুল ইসলাম এবং রাজাপুর থানায় বিএনপি কর্মী আমীন হাওলাদার ও শহিদ গাজী।
রোববার গভীর রাতে জেলার তিন থানার পুলিশ অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেপ্তারের পর সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয় ।
বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/প্রতিনিধি/আরএ/১৬১০ ঘ.
bdnews24