২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন যুগ্ম সচিবসহ ১০ পদে রদবদল

জনপ্রশাসনের তিন জন যুগ্ম-সচিবসহ ১০ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। এদের মধ্যে পাঁচ কর্মকর্তাকে নতুন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2011, 12:54 PM

Updated : 24 Aug 2022, 05:24 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রশাসনের তিন জন যুগ্ম-সচিবসহ ১০ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। এদের মধ্যে পাঁচ কর্মকর্তাকে নতুন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে রোববার এসব রদবদল করা হয়। যুগ্ম-সচিবদের মধ্যে রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার পদে কর্মরত মিয়া আব্দুল্লাহ মামুনকে সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরের পরিচালক পদে প্রেষণে নিয়োগ ও বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্ম-সচিব আকলিমা জহির রীতাকে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সদস্য এবং কৃষি মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি যুগ্ম-সচিব খালিদ মাহমুদকে একই মন্ত্রণালয়ের ‘ইন্টিগ্রেটেড এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি প্রজেক্ট’-এর প্রকল্প পরিচালক পদে প্রেষণে নিয়োগ ও পদায়ন করা হয়েছে। মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) রেজাউল কবিরকে জাতীয় মহিলা সংস্থার উপ-পরিচালক পদে প্রেষণে নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ইউএনও নিয়োগ পাওয়া কর্মকর্তাদের মধ্যে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোসাম্মৎ মাজেদা ইয়াসমিনকে রাজশাহী, নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মাহমুদ হাসানকে ঢাকা এবং হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার নাসরিন পারভিনকে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। ইউএনওদের নিয়োগের জন্য চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম আজমকে রংপুরে এবং মৌলভীবাজারে বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল মমিন খানকে রাজশাহী ও চট্টগ্রাম পটিয়ার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাইদুল আরিফকে বরিশালের বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৮৪৯ ঘ.