২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবসে উন্মুক্ত নৌবাহিনীর জাহাজ

বিজয় দিবস উপলক্ষে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, বাগেরহাট ও বরিশালে নৌবাহিনীর জাহাজগুলো সাধারণ মানুষের ঘুরে দেখার জন্য উন্মুক্ত রাখা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2011, 06:20 AM

Updated : 24 Aug 2022, 05:24 PM

ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজয় দিবস উপলক্ষে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, বাগেরহাট ও বরিশালে নৌবাহিনীর জাহাজগুলো সাধারণ মানুষের ঘুরে দেখার জন্য উন্মুক্ত রাখা হবে। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ১৬ ডিসেম্বর দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত জাহাজগুলোতে এসে ঘুরে দেখা যাবে। ঢাকার সদরঘাট, নারায়ণগঞ্জের মাতলা ঘাট বিআইডব্লি¬উটিএ জেটি, চট্টগ্রামের নিউমুরিং নেভাল জেটি, খুলনার বিআইডব্লি¬উটিএ রকেট ঘাট, বাগেরহাটে মংলার দিগরাজ নেভাল বার্থ ও বরিশালের বিআইডব্লি¬উটিএ জেটিতে থাকা নৌবাহিনীর জাহাজগুলো এই সুযোগ দেওয়া হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/কিউএইচ/জেকে/১২২৩ ঘ.