চাঁদপুর, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতার ৪০ বছর পর চাঁদপুরে মুক্তিযুদ্ধের বধ্যভূমিতে স্মৃতিসৌধ নির্মাণ শুরু হয়েছে।
শহরের মেঘনা-ডাকাতিয়া মোহনার পাড়ে ‘বড়স্টেশন’ নামে পরিচিত এলাকায় বুধবার এই ‘রক্তধারা স্মৃতিসৌধ’ নির্মাণ কাজ উদ্বোধন করেন জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা।
একাত্তরে মেঘনা-ডাকাতিয়া মোহনায় এনে অসংখ্য বাঙালিকে পাক হানাদার ও তাদের এদেশীয় দোসররা হত্যা করে লাশ নদীতে ফেলে দিতো।
৫০ লাখ টাকা ব্যয়ে এ স্মৃতিসৌধ হচ্ছে। চাঁদপুরে বধ্যভূমিকে এটাই প্রথম স্মৃতিস্তম্ভ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৩০ ঘ.
bdnews24