২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ‘চরমপন্থী’ খুন

পাবনার ফরিদপুরে এক ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2011, 10:25 AM

Updated : 24 Aug 2022, 05:23 PM

পাবনা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার ফরিদপুরে এক ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুর রহিম (৩৮) চরমপন্থী দলের সদস্য ছিলেন বলে পুলিশ জানিয়েছে। তার বাড়ি সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার পারবালুঘাটা গ্রামে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পাশের উপজেলা ফরিদপুরের বালুঘাটা বিলে ক্ষতবিক্ষত লাশটি দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পাবনার পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর সাংবাদিকদের বলেন, লাশটি থানায় আনার পর সাত্তারের ভাই লাশ সনাক্ত করেন। পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষ দল রহিমকে হত্যা করেছে বলে পুলিশের ধারণা। হত্যার পর মৃতদেহটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই আব্দুর করিম বাদি হয়ে ফরিদপুর থানায় মামলা করেছেন। ময়না তদন্তের জন্য লাশ পাবনা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬২০ ঘ.