চাঁদপুর, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চাঁদপুর শহরে ড্রেন নির্মাণ করার সময় দেয়াল চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হন চারজন।
রোববার বিকাল ৪টার দিকে ঘোষপাড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মো. কাদের শেখের (৪০) বাড়ি চাঁদপুর সদরের গোবিন্দিয়া এলাকায়।
আহতদের মধ্যে খলিল খান (৫০), আনোয়ার ঢালী (৪০) ও সহিদুল ইসলাম গাজীকে (৪০) চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আনোয়ারকে (৪০) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সদর মডেল থানার ওসি জাকের হোসাইন জানান, পৌরসভার তত্ত্বাবধানে ড্রেন নির্মাণ কাজ চলাকালে পাশের সীমানা প্রাচীর ধসে পাঁচ শ্রমিক আহত হন।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক কাদেরকে মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২২১২ ঘ.
bdnews24