নারায়ণগঞ্জ, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা থেকে এক নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে বগাদি গ্রামের একটি জমিতে হালিমা আক্তারের (২২) লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
হালিমা বগাদি গ্রামের স্বপন মিয়ার স্ত্রী। তিনি ওই গ্রামেই একটি পাওয়ার লুম কারখানায় কাজ করতেন।
আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি জানান, কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার রাতে কারখানা থেকে বের হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/২১১৮ ঘ.
bdnews24