চট্টগ্রাম, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পাঁচলাইশ থানাধীন নাজিরপাড়া এলাকায় একটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
শনিবার রাতে নাজিরপাড়া কালী মন্দির থেকে দুটি দান বাক্সে থাকা টাকা ও দেবী মূর্তির স্বর্ণালংকার চুরি করে।
পাঁচলাইশ থানার ওসি ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মন্দিরের তালা খুলে চোররা দুটি দান বাক্স, মূর্তির হাতের দুই ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও পোশাক, দুটি ঘণ্টা, একটি ঘট ও একটি ঘড়ি নিয়ে গেছে।
ওসি জানান, দান বাক্সে কত টাকা ছিলো, তা জানা যায়নি। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমআই/১২২৩ ঘ.
bdnews24