২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শনিবার থেকে মুক্তিযুদ্ধের বইমেলা

মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার লক্ষ্যে চট্টগ্রামে শনিবার থেকে আট দিনব্যাপী মুক্তিযুদ্ধের বইমেলা শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2011, 03:19 PM

Updated : 24 Aug 2022, 05:21 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার লক্ষ্যে চট্টগ্রামে শনিবার থেকে আট দিনব্যাপী মুক্তিযুদ্ধের বইমেলা শুরু হচ্ছে। ‘স্মৃতি৭১’ শিরোনামে নগরীর ডিসি হিল চত্বরে ‘আমরা করবো জয়’ নামের একটি সংগঠন এই মেলার আয়োজন করছে। ঢাকা ও চট্টগ্রামের শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থাগুলোর অংশগ্রহণে মেলায় ৩০টি স্টল থাকবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মেলার আয়োজক সংগঠনের প্রধান নির্বাহী ও মেলা কমিটির সদস্যসচিব শওকত বাঙালি। তিনি বলেন, প্রতিদিন মেলা চলাকালে মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনদের স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদশর্নী হবে। শওকত বাঙালি জানান, শনিবার বিকাল ৪টায় ‘স্মৃতি৭১’ শিরোনামের একটি নাটক প্রদর্শনের মাধ্যমে আট দিনের এ মেলার আনুষ্ঠানিকতা শুরু হবে। উদ্বোধন ঘোষণা করবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/২১১৮ ঘ.