২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে তিনশ কাঁচা ঘর পুড়েছে

চট্টগ্রামের বাকলিয়া এলাকায় একটি বস্তিতে আগুনে তিনশ কাঁচা ঘর পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2011, 07:05 PM

Updated : 24 Aug 2022, 05:20 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বাকলিয়া এলাকায় একটি বস্তিতে আগুনে তিনশ কাঁচা ঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে নগরীর বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকা সংলগ্ন একটি বস্তিতে গোয়ালঘরের ধোঁয়া থেকে আগুনের সূত্রপাত হয় বলে দমকল বাহিনী জানায়। দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মী ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দমকলের আটটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে এক ব্যক্তি সামান্য আহত হয় জানিয়ে তিনি বলেন, আগুনে ছোট ছোট প্রায় তিনশ কাঁচাঘর পুড়ে গেছে। এতে গার্মেন্ট কর্মীসহ নিু আয়ের লোকজন বসবাস করত। আগুনে ১৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/০১০৪ ঘ.