খুলনা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা শহর থেকে শতাধিক কচ্ছপসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এসব কচ্ছপ উদ্ধার করা হয় বলে জানায় বন কর্তৃপক্ষ।
গ্রেপ্তার উত্তম মল্লিক (৩২) গোপালগঞ্জ জেলার বাসিন্দা।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের কর্মকর্তা আবু নঈম মো. নুরুন্নবী জানান, বন বিভাগের সদস্যরা টহল দেওয়ার সময় মাদারীপুর থেকে ছেড়ে আসা একটি বাসে তল্লাশি চালিয়ে তিনটি বস্তা থেকে ১০৩টি কচ্ছপ উদ্ধার করে।
কচ্ছপগুলো উন্মুক্ত জলাশয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে বন আইনে মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৮০২ ঘ.
bdnews24