২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে ১৪৪ ধারা

সরকার সমর্থক ছাত্রলীগ ও বিরোধী দল বিএনপি একই সময়ে একই স্থানে সমাবেশ ডাকায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2011, 10:59 AM

Updated : 24 Aug 2022, 05:20 PM

কুড়িগ্রাম, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার সমর্থক ছাত্রলীগ ও বিরোধী দল বিএনপি একই সময়ে একই স্থানে সমাবেশ ডাকায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রতিগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠ ও আশপাশে সব ধরনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহেনুল ইসলাম। রাজারহাট থানার ওসি নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, বিদ্যানন্দ ইউনিয়ন বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার বিকাল ৪টায় রতিগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে কর্মীসভার আয়োজন করা হয়। একই সময় একই স্থানে ইউনিয়ন ছাত্রলীগও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সভার আয়োজন করে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে এলাকায় মাইকিং করা হয়েছে এবং এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান ওসি। ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পূর্ব নির্ধারিত এই কর্মী সভাকে পণ্ড করার জন্য ছাত্রলীগ সমাবেশ ডেকেছে। এদিকে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক গোলাম সারোয়ার বাবলু এ ঘটনার জন্য বিএনপিকে দোষারোপ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬৫৭ ঘ.