২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়কের নাম হচ্ছে মোহাম্মদ খালেদের নামে

দৈনিক আজাদীর সাবেক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ খালেদের নামে নগরীতে একটি সড়কের নামকরণ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2011, 02:23 PM

Updated : 24 Aug 2022, 05:20 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক আজাদীর সাবেক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ খালেদের নামে নগরীতে একটি সড়কের নামকরণ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি)। সিসিসি মেয়র এম মনজুর আলমের কাছে বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের পক্ষ থেকে একটি আবেদনপত্র হস্তান্তরের সময় মেয়র এ ঘোষণা দেন। আবেদনপত্রটি হস্তান্তর করেন চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আবু সুফিয়ান। এ সময় মেয়র বলেন, মোহাম্মদ খালেদ একজন নির্লোভ, সত্যবাদী ও সবার গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন। চট্টগ্রাম তথা বাংলাদেশের নানা ক্ষেত্রে তার অবদান অবিস্মরণীয়। তিনি বলেন, “তাকে স্মরণ করে রাখতে তার নামে চট্টগ্রাম মহানগরীতে একটি সড়কের নামকরণ করা হবে।” চট্টগ্রাম প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা এবং দৈনিক আজাদী’র সাবেক সম্পাদক ছিলেন মোহাম্মদ খালেদ। ১৯৬০ সালের ৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় দৈনিক আজাদী। ১৯৬২ সালে সম্পাদকের দায়িত্ব নেন মোহাম্মদ খালেদ। ২০০৩ সালের ২১ ডিসেম্বর মৃত্যুর আগের দিন পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/পিডি/২০২১ ঘ.