২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিসির দুই ভাগে প্রধান নির্বাহী নিয়োগ

নবগঠিত ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে দুজন প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2011, 04:55 PM

Updated : 24 Aug 2022, 05:19 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবগঠিত ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে দুজন প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার। তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. সুলতান উল ইসলাম চৌধুরীকে ঢাকা দক্ষিণের এবং জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক মো. নজরুল ইসলামকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সচিব পদে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের উপ-পরিচালক আবু ছাইদ শেখকে এবং প্রধান রাজস্ব কর্মকর্তা পদে সড়ক বিভাগের উপসচিব মো. গোলাম মোস্তফা খানকে নিয়োগ দেওয়া হয়েছে। আগের দিন ঢাকা দক্ষিণের প্রশাসক হিসেবে অতিরিক্ত সচিব খলিলুর রহমান এবং উত্তরের প্রশাসক হিসেবে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক খোরশেদ আলম চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচ/পিডি/২২৫৩ ঘ.