২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজের লাশ মিললো বাঁশঝাড়ে

দুই দিন নিখোঁজ থাকার পর পঞ্চগড়ের তেঁতুলিয়ার কাঠমিস্ত্রি বাসু মিয়ার (৪২) লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2011, 11:32 AM

Updated : 24 Aug 2022, 05:19 PM

পঞ্চগড়, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই দিন নিখোঁজ থাকার পর পঞ্চগড়ের তেঁতুলিয়ার কাঠমিস্ত্রি বাসু মিয়ার (৪২) লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার দেবনগর ইউনিয়নের জঙ্গলবাড়ি গ্রামে বাসুর বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। পঞ্চগড় মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বাসুর চাচা রেনু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সকালে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বাসু বের হন। ওইদিন তিনি বাড়ি ফিরে না এলে পরিবারের লোকজন খোঁজখবর নেয়। রোববারও বিভিন্ন স্থানে তার খোঁজ নেওয়া হয়। সকালে বাড়ির পাশে একটি বাঁশঝাড়ে বাসুর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে লোকজন পুলিশে খবর দেয়। তেঁতুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সালাহউদ্দিন সাংবাদিকদের জানান, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭২৮ ঘ.