লালমনিরহাট, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের দহগ্রামের গুচ্ছগ্রাম সীমান্তে একটি মালিকবিহীন উট আটক করেছে বিজিবি।
রোববার ভোরে সীমান্তের ৮ নম্বর মেইন পিলার এলাকায় একটি বাঁশঝাড়ে বাঁধা অবস্থায় এ উটটি পাওয়া যায় বলে বিজিবি জানিয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি লালমনিরহাট ৩১-এর অধিনায়ক লে. কর্নেল আসলাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দহগ্রাম ফাঁড়ির টহলরত সদস্যরা উটটিকে আটক করে থানায় নিয়ে আসে।
চোরাকারবারীরা উটটি নিয়ে সীমান্ত পাড়ি দেয় বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২৩২৫ ঘ.
bdnews24