বাগেরহাট, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বয়স্ক ভাতার টাকা তুলতে এসে যাত্রীবাহী বাসের চাপায় মারা গেলেন বাগেরহাটের কচুয়ার এক বৃদ্ধ।
নিহত মোকলেসুর রহমান (৮০) উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের বাসিন্দা।
রোববার দুপুরে বাগেরহাট-পিরোজপুর সড়কে উপজেলার সাইনবোর্ড বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
কচুয়া থানার ওসি আ. ন. ম খায়রুল আনাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোকলেসুর বাড়ি থেকে সাইনবোর্ড বাজারের অগ্রণী ব্যাংকে বয়স্ক ভাতার টাকা তোলার জন্য এসেছিলেন।
বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাস ও চালককে আটক করা যায়নি।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫১৩ ঘ.
bdnews24