২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে মহীউদ্দীন আলমগীরের ছেলের মৃত্যু

থাইল্যান্ডে সমুদ্রে পানিতে ডুবে মারা গেছেন সাংসদ মহীউদ্দীন খান আলমগীরের বড় ছেলে ড. জালাল আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2011, 02:09 PM

Updated : 24 Aug 2022, 05:18 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- থাইল্যান্ডে সমুদ্রে পানিতে ডুবে মারা গেছেন সাংসদ মহীউদ্দীন খান আলমগীরের বড় ছেলে ড. জালাল আলমগীর। ড. জালালের চাচাত ভাই মুনতাসীর মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শনিবার সন্ধ্যায় এ কথা জানান। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। ৪০ বছর বয়সী ড. জালাল যুক্তরাষ্ট্রের বস্টন ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ছিলেন। একবছরের ছুটিতে ঢাকায় আসার পর শুক্রবার তিনি সস্ত্রীক থাইল্যান্ডে বেড়াতে যান। তার লাশ দেশে আনার ব্যবস্থা হচ্ছে বলে জানান মুনতাসীর মামুন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/বিএম/আরএ/পিডি/২০০২ ঘ.