চাঁপাইনবাবগঞ্জ, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
শুক্রবাড়ী গোয়ালীবাজার গ্রামে এ দুর্ঘটনায় নিহত হন জেলার শিবগঞ্জ উপজেলার চাকলা গ্রামের আনিসুর রহমান (৬০)।
আহত মোজাম্মেল হক ও আরেকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোমস্তাপুর থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, বেলা সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ-গোমস্তাপুর সড়কে দুই মোটরাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন আরোহী গুরুতর আহত হন।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আনিসুর মৃত বলে জানানো হয়।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৮ ঘ.
bdnews24