খাগড়াছড়ি, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য শান্তিচুক্তির পক্ষ-বিপক্ষের দুটি সংগঠন একই সময়ে সমাবেশ ডাকায় খাগড়াছড়ির মানিকছড়িতে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
মহামনি থানার ওসি মো. নাসিম উদ্দিন জানান, শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মহামুনি ও রাজবাড়ি মাঠ সংলগ্ন এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও জমায়েত নিষিদ্ধ থাকবে।
তিনি জানান, পার্বত্য শান্তিচুক্তির ১৪ বছর পূর্তি উপলক্ষে জনসংহতি সমিতি মহামুনি এলাকায় সমাবেশ ডাকে। অন্যদিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টও (ইউপিডিএফ) পাশের রাজবাড়ি মাঠে সমাবেশের ঘোষণা দেয়।
এই পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে মহামুনি ও রাজবাড়ি মাঠ সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয় বলে জানান নাসিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৪৩০ ঘ.
bdnews24