ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের ৪০তম বিজয় দিবস উপলক্ষে কলকাতায় তিন দিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী হবে।
ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই’র এক প্রতিবেদনে বৃহস্পতিবার বলা হয়, “বাংলাদেশ ওয়ার অব লিবারেশন ইন সেলুলয়েড’ শিরোনামের এই চলচ্চিত্র প্রদর্শনীতে বাংলাদেশের ছয়টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।”
উৎসব ৯ ডিসেম্বর শুরু হয়ে ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে।
প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ, নাসিরউদ্দিন ইউসুফ, মোরশেদুল ইসলাম, তৌকির আহমেদ ও বদরুল আনাম সৌদের পরিচালনায় এ চলচ্চিত্রগুলো ২০০২ থেকে ২০১১ সালের মধ্যে মুক্তি পায়।
নয়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন এবং ভারতের তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয় যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করছে। ভিন্নভাষীদের জন্য চলচ্চিত্রে ইংরেজি ভাষায় সাব-টাইটেল থাকবে।
রাইসুল ইসলাম আসাদ, আবুল হায়াত, বিপাশা হায়াত, সুবর্ণা মুস্তফা, হুমায়ুন ফরিদি, পীযূষ বন্দ্যোপাধ্যায়, রোকেয়া প্রাচী, বন্যা মির্জা ও জয়া আহসানের অভিনয় দেখতে পাবে চলচ্চিতপ্রেমীরা।
পরিচালকদের চারজন উৎসবের সময় সেখানে উপস্থিত থাকবেন।
কলকাতার পর ফেব্র“য়ারিতে আগরতলা ও মার্চে নয়া দিল্লিতে আবারো এ প্রদর্শনীর আয়োজন করা হবে।
১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ ডিসেম্বর বিজয় লাভ করে মুক্তিবাহিনী। বাংলাদেশ পায় স্বাধীনতা। সেই থেকে প্রতিবছর এই দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করে আসছে বাংলাদেশ।
১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান জানানোর পাশাপাশি বিজয়ের আনন্দ উদযাপন করা হয়। দিনটিতে বাংলাদেশে সরকারি ছুটি থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/০০১৫ ঘ.
bdnews24