২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্মৃতিসৌধে সাধারণের প্রবেশ নিষেধ

আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর সাভারে জাতীয় স্মৃতিসৌধে সাধারণ দর্শনাথী প্রবেশ করতে পারবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2011, 04:34 PM

Updated : 24 Aug 2022, 05:00 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর সাভারে জাতীয় স্মৃতিসৌধে সাধারণ দর্শনাথী প্রবেশ করতে পারবে না। বিজয় দিবসের প্রস্তুতির জন্য ওই তিন দিন স্মৃতিসৌধে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। বুধবার এক তথ্য বিবরণীতে বলা হয়, “বিজয় দিবস ২০১১ উদযাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত স্মৃতিসৌধের অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” পাকিস্তানী বাহিনীর সঙ্গে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর বাংলাদেশে সরকারি ছুটির দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএইচ/২২১৮ ঘ.