২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় হত্যার দায়ে ৬ জনের যাবজ্জীবন

খায়রুল বাসার হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে সাতক্ষীরার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2011, 02:51 PM

Updated : 24 Aug 2022, 05:00 PM

সাতক্ষীরা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খায়রুল বাসার হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে সাতক্ষীরার একটি আদালত। এছাড়া তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর করে সশ্রম কারাভোগ করতে হবে। বুধবার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক এম এ রব হাওলাদার এই রায় দেন বলে জানান মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সামাদ। দণ্ডিতরা হলেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার বেউলা গ্রামের সোহরাব সরদার, নওশের আলী সরদার, শরিফ সরদার, ইমদাদুল হক ওরফে ছোট ইমদাদুল, মোবারক আলী ও জালাল উদ্দীন। সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুস সামাদ সাংবাদিকদের জানান, রায় ঘোষণার সময় আসামিরা সবাই আদালতে উপস্থিত ছিলেন। মামলার বরাত দিয়ে এই আইনজীবী জানান, ২০০০ সালের ৮ সেপ্টেম্বর বেউলা গ্রামের ছইল উদ্দীন সরদারের ছেলে খায়রুল বাসারের (২২) লাশ বাড়ির পাশে পাওয়া যায়। পরদিন বাসারের বাবা আশাশুনি থানায় সাত জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ২০০১ সালের ১৪ ডিসেম্বর ওই সাত জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। অভিযুক্ত মফুরউদ্দিন মারা যাওয়ায় বাকি ছয়জনের বিচার কাজ চলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০৪৬ ঘ.