ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ত্যাগ করেছেন জার্মানির প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান ভুল্ফ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বুধবার দুপুর পৌনে ১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ বিমানে তিনি ইন্দোনেশিয়ার উদ্দেশে রওয়ানা হন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জার্মানি সফরের এক মাসের মাথায় গত সোমবার ভুল্ফ ঢাকা আসেন। তিনি হলেন বাংলাদেশ সফরকারী দ্বিতীয় জার্মান প্রেসিডেন্ট।
সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া এবং সুশীল সমাজ ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/আরএ/১৫০৫ ঘ.
bdnews24