২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে স্পিনিং মিলে আগুন

চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় অগ্নিকাণ্ডে একটি স্পিনিং মিলের বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2011, 08:05 AM

Updated : 24 Aug 2022, 05:00 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় অগ্নিকাণ্ডে একটি স্পিনিং মিলের বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে গেছে। মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে পূর্ব কেশবপুর গ্রামে সানমেন গ্র“পের মালিকানাধীন প্রতিষ্ঠান স্পিনিং মিলস লিমিটেড নামের কারখানায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। দমকল বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণে কারখানার স্পিনিং সেকশনের শেডে আগুন লাগে। দমকল বাহিনী প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। জসীম জানান, আগুনে প্রায় এক কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরণের যন্ত্রাংশ পুড়ে গেছে। এছাড়া প্রায় ৭০ কোটি টাকার যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। তবে প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপক মূসা মিয়া দাবি করেন আগুনে তাদের ২৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএম/আরএ/১৩৫৯ ঘ.