২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন তিন মন্ত্রী

মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরদিন জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত, হাছান মাহমুদ ও ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2011, 08:00 AM

Updated : 24 Aug 2022, 05:00 PM

সাভার, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরদিন জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত, হাছান মাহমুদ ও ওবায়দুল কাদের। নতুন তিন মন্ত্রী বেলা ১১টায় সড়ক পথে সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছালে স্থানীয় সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং মুরাদ তাদের অভ্যর্থনা জানান। এ সময় আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরাও তাদের শুভেচ্ছা জানান। সুরঞ্জিত, হাছান ও ওবায়দুল কাদের স্মৃতিসৌধে ফুল দেওয়ার পর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। বেলা সাড়ে ১১টার দিকে গাড়ীবহর নিয়ে আবার ঢাকার উদ্দেশে রওনা হন তারা। পথে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডে হকার্স লীগের নেতা-কর্মীরা ফুল ছিটিয়ে তাদের শুভেচ্ছা জানায়। সাভার মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মন্ত্রীদের আগমন উপলক্ষে স্মৃতিসৌধ এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সরকার গঠনের প্রায় তিন বছরের মাথায় সোমবার এই তিনজনকে মন্ত্রি হিসেবে নিয়োগ দিয়ে তৃতীয়বারের মতো মন্ত্রিসভা সম্প্রসারণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি জিল্লুর রহমান রাতেই বঙ্গভবনে তাদের শপথ পড়ান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৩৫৮ ঘ.