২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১০ দিনব্যাপী কম্পিউটার মেলা

চট্টগ্রামে আগামী ১ ডিসেম্বর থেকে ১০ দিনব্যাপী মেলা আয়োজন করেছে ‘চিটাগাং কম্পিউটার সিটি’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2011, 01:23 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে আগামী ১ ডিসেম্বর থেকে ১০ দিনব্যাপী মেলা আয়োজন করেছে ‘চিটাগাং কম্পিউটার সিটি’। সোমবার দুপুরে নগরীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, চৌমুহনী আর এফ জোহরা টাওয়ারে ‘ক্যাস্পারস্কি আইটি ফেয়ার ২০১১’ শুরু হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেলা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম রিপন বলেন, চট্টগ্রামে এবারই প্রথমবারের মতো এক ছাদের নিচে আমদানিকারক, বিপণনকারী, ডিলার ও স্বনামধন্য প্রতিষ্ঠান নিয়ে গড়ে উঠেছে চিটাগাং কম্পিউটার সিটি। সিটির উদ্বোধন উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়েছে। জোহরা টাওয়ারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলায় মোট ৫৪টি স্থায়ী দোকান নিয়ে এ সিটি গড়ে তোলা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। আগামী ১ ডিসেম্বর বিকাল ৪টায় মেলার উদ্বোধন করবেন সিটি মেয়র মনজুর আলম। ১০ ডিসেম্বর পর্যন্ত মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। নজরুল ইসলাম রিপন বলেন, মেলায় কম্পিউটার. নোটবুক, প্রিন্টার, ইউপিএস, আইপিএসসহ সব ধরণের যন্ত্রাংশ পাওয়া যাবে। মেলা উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও মূল্যছাড়ের সুযোগ থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/১৯১৩ ঘ.