২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাজা শেষে ২৮ বিডিআর জওয়ানের মুক্তি

বিডিআর বিদ্রোহের মামলায় দণ্ডপ্রাপ্ত ২৮ জওয়ান গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2011, 01:02 PM

Updated : 24 Aug 2022, 04:58 PM

গাজীপুর, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের মামলায় দণ্ডপ্রাপ্ত ২৮ জওয়ান গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বিশেষ আদালতের দেওয়া ৬ মাস সশ্রম কারাদণ্ডের মেয়াদ শেষে রোববার সকালে তাদের মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ। কারা কর্মকর্তা জাহাঙ্গীর কবির জানান, সোমবার আরো ১৩ জনকে মুক্তি দেওয়া হবে। ২০০৯ সালের ২৬ ও২৬ ফেব্র“য়ারি ঢাকার পিলখানায় বাংলাদেশ রাইফেল্স (বিডিআর) সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ অন্তত ৭৪ জন নিহত হন। ঢাকার বাইরেও দেশে বিভিন্ন স্থানে বিডিআর দপ্তরগুলোতে ছড়িয়ে পড়ে ওই বিদ্রোহ। ওই ঘটনার পর এই বাহিনীর নাম বদলে বাংলাদেশ বর্ডার গার্ড করা হয়। বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলায় ঢাকার পিলখানায় স্থাপিত বিশেষ আদালতের বিচারক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম গত ২৭ জুন এই ২৮ জনকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেন। কাশিমপুরের ঢাকা কারাগারের ২ নম্বর ইউনিটের জেলার সুভাস চন্দ্র ঘোষ এবং ১ নম্বর ইউনিটের কারা কর্মকর্তা মো. জাহাঙ্গীর কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ কারাগারে বিভিন্ন মেয়াদে দণ্ডপ্রাপ্ত ও বিচারাধীন ২ হাজার ৪২০ জন বিডিআর সদস্য বন্দি রয়েছেন। এর আগে গত ২৬ অক্টোবর সাজা ভোগ শেষে ৮৭ বিডিআর জওয়ানকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/জেকে/১৮৫৭ ঘ.