২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭২ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নাটোর সদর থেকে ৭২টি মামলার এক পলতাক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2011, 01:22 PM

Updated : 24 Aug 2022, 04:58 PM

নাটোর, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোর সদর থেকে ৭২টি মামলার এক পলতাক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার নসরতপুর গ্রাম থেকে গ্রেপ্তার মো. রফিক ওই গ্রামের ফজল শেখের ছেলে। ফ্রিডম উন্নয়ন সংস্থার নামে কয়েক লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালে রফিকের বিরুদ্ধে ৭২টি মামলা হয় বলে পুলিশ জানিয়েছে। নলডাঙ্গা থানার ওসি নূর হোসেন খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফ্রিডম উন্নয়ন সংস্থার নামে রফিক লাখ লাখ টাকা আত্মসাত করলে তার বিরুদ্ধে এ মামলাগুলো হয়। এই ৭২টি মামলাতেই তার বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দিলে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। রোববার তাকে আদালতে হাজির করা হবে বলে জানান পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৯১৭ ঘ.