সাভার, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অব্যাহত শ্রমিক অসন্তোষের কারণে সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার সকালে জামগড়া এলাকার ‘স্ক্যানডেক্স নীটওয়্যার লিমিটেড’র ফটকে বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়।
শিল্প পুলিশের আশুলিয়া জোনের সিনিয়র সহকারী পরিচালক সৈয়দ এমদাদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে কয়েকদিন ধরে কারখানাটিরর ছয় শতাধিক শ্রমিক বিক্ষোভ সৃষ্টি করে আসছিল।
এর পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ কারখানাটি বন্ধের সিদ্ধান্ত নেয়।
স্ক্যানডেক্স নীটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) এ বি এম জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কবে নাগাদ কারখানা খোলা হবে তা এখনই কিছু বলা যাচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮০০ ঘ.
bdnews24