২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে পাহাড়ি যুবক খুন

রাঙামাটির জুরাছড়িতে অপহরণের পর এক পাহাড়ি যুবককে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2011, 10:40 AM

Updated : 24 Aug 2022, 04:58 PM

রাঙামাটি, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির জুরাছড়িতে অপহরণের পর এক পাহাড়ি যুবককে হত্যা করা হয়েছে। শান্ত চাকমা নামে ওই যুবকের হত্যাকাণ্ডের জন্য পরস্পরকে দায়ী করেছে পাহাড়িদের দুই সংগঠন জনসংহতি সমিতি ও ইউপিডিএফ। শনিবার সকালে বড়ইতলীর চিত্তিমাছড়া এলাকায় শান্তের লাশ উদ্ধার করা হয় বলে জুড়াছড়ি থানার উপ-পরিদর্শক মো. রফিক জানিয়েছেন। শান্ত চাকমা ওরফে চিং (২০) এর বাড়ি বড়ইতলী এলাকাতেই। তাকে হত্যার কারণ কী- তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফের) নেতা মাইকেল চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার রাতে জনসংহতি সমিতির সন্তু লারমা গ্র“পের এক দল সশস্ত্র সদস্য শান্তকে তার বাসা থেকে তুলে নিয়ে যায়। পরে তারা তাকে হত্যা করে।” নিহত শান্ত ইউপিডিএফের সমর্থক বলে দাবি করেন তিনি। তবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভগের সহ-সম্পাদক সজীব চাকমা হত্যাকাণ্ডের জন্য উল্টো ইউপিডিএফকে করেন। তিনি বলেন, শান্ত এক জন মৎসজীবী, কোনো দলের সঙ্গে তার সম্পৃক্ততা ছিলো না। “তাকে ইউপিডিএফের দুর্বৃত্তরা অপহরণের পর হত্যা করেছে,” বলেন সজীব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৬৪০ ঘ.