২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় গাছে বেঁধে বৃদ্ধাকে মারধর

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় এক বৃদ্ধাকে গাছের সঙ্গে বেঁধে প্রচ- মারধর করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2011, 01:30 PM

Updated : 24 Aug 2022, 04:57 PM

সাতক্ষীরা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার কলারোয়া উপজেলায় এক বৃদ্ধাকে গাছের সঙ্গে বেঁধে প্রচ- মারধর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে গোপিনাথপুর গ্রামে এ ঘটনায় আহত আকলিমা খাতুনকে (৫৫) কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আকলিমা ওই গ্রামের আজিবার সরদারের স্ত্রী। এলাকাবাসীর বরাত দিয়ে কলারোয়া থানার ওসি সুভাস চন্দ্র বিশ্বাস জানান, জমিজমা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ চলছিল আকলিমার। এর জেরে বৃহস্পতিবার রাতে বাড়িতে একা থাকার সুযোগে দুর্বৃত্তরা তাকে পাশের একটি বাগানে নিয়ে গাছের সঙ্গে বেঁধে প্রচ- মারধর করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা এলে তারা পালিয়ে যায়। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। এ ব্যাপারে বৃদ্ধার পরিবারের সদস্যদের থানায় লিখিত অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে, বলেন পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৮ ঘ.