২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে বার্ড ফ্লু, দুই হাজার মুরগি নিধন

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি খামারের বার্ড ফ্লু আক্রান্ত দুই হাজার মুরগি নিধন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2011, 11:10 AM

Updated : 24 Aug 2022, 04:58 PM

মানিকগঞ্জ, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি খামারের বার্ড ফ্লু আক্রান্ত দুই হাজার মুরগি নিধন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বানিয়াজুরী এলাকার মমতাজ লেয়ার পোর্ল্ট্রি ফার্মের এই মুরগি নিধন করে উপজেলা প্রাণিসম্পদ বিভাগ। ঘিওর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ওই খামারের মুরগিগুলোর বার্ড ফ্লু সংক্রমণ ধরা পড়ে। পরে জেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল-মামুনসহ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাদের উপস্থিতেতে রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত মুরগিগুলো নিধন করে মাটিচাপা দেওয়া হয়। মমতাজ লেয়ার পোল্ট্রি ফার্মের মালিক মো. হিরু মিয়া দাবি করেন, এতে তার প্রায় ১৪ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৭০৭ ঘ.