২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

নওগাঁয় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2011, 12:45 PM

Updated : 24 Aug 2022, 04:57 PM

নওগাঁ, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁয় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নওগাঁর নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক হোসেন বৃহস্পতিবার দুপুরে মাসুম বিল্লাহ নামের ওই যুবককে এই দণ্ডাদেশ দেন। বিকেলেই তাকে কারাগারে পাঠানো হয়। আশিক দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার উত্তরবাগানবাড়ি গ্রামের বেলাল হোসেনের ছেলে। নওগাঁ সদর মডেল থানার এস আই নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাসুম দীর্ঘদিন ধরে ওই শিক্ষিকাকে উত্ত্যক্ত করে আসছিল। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পিটিআই ইনস্টিটিউটের সামনে থেকে তাকে আটক করে পুলিশে সোর্পদ করে স্থানীয় বাসিন্দারা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক হোসেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাসুম বিল্লাহ নামের ওই যুবককে কারাদণ্ড দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৮৪০ ঘ.