২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় শিশুসহ নারীর লাশ উদ্ধার

ঢাকার আশুলিয়া থেকে শিশুসহ অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2011, 08:02 AM

Updated : 24 Aug 2022, 04:57 PM

সাভার, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার আশুলিয়া থেকে শিশুসহ অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার পুলিশ আশুলিয়ার মরাগাং এলাকার একটি জলাশয় থেকে লাশ দুটি উদ্ধার করে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক খায়রুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পথচারীরা লাশ দুটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে সকাল সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধার করা হয়। তিনি আরো জানান, “ওই নারীর দেহে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে খয়েরি রঙয়ের সোয়েটার ও লাল রঙয়ের সালোয়ার ছিলো। শিশুটির পরনে ছিলো শার্ট-প্যান্ট।” লাশ উদ্ধারের সময় শিশুটি ওই নারীর সোয়ের্টারের ভিতর ঢোকানো ছিলো বলেও জানান তিনি। ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানোর কথা জানিয়ে খায়রুল ইসলাম বলেন, “এ ব্যাপারে আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএল/১৪০২ ঘ.